প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ বৃত্তি অর্জন করেছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উবায়দুল বারী নিহাল।
নিহাল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি লাভ করে। এ সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা, আন্তরিক সহযোগিতা ও পরিবারের উৎসাহকে প্রধান অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে সে সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
নিহাল দৈনিক মানবকণ্ঠ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও ওপেনআই ডটকম-এর সম্পাদক বেলাল তালুকদার এবং সৈয়দা নাসিমা আক্তার-এর পুত্র।
ছেলের এ অর্জনে আনন্দ প্রকাশ করে বাবা বেলাল তালুকদার বলেন, “আলহামদুলিল্লাহ! নানা প্রতিকূলতার মধ্যেও নিহালের এ সাফল্য আমাদের গর্বিত ও আনন্দিত করেছে। সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া কামনা করছি।”
ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে নিহাল জানায়, বড় হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আকাশসীমা রক্ষার মহান দায়িত্ব পালনে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিতে চায়। সে তার স্বপ্ন পূরণে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।