নবাগত পুলিশ সুপার মনিরুল ইসলামের সাথে মৌলভীবাজারের সাংবাদিকদের মতবিনিময়

দেওয়ান মোনাকিব চৌধুরী :- সদ‍্য যোগদান কারি মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলামের সাথে  সাংবাদিকদের  সৌজন্যে সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময়কালে  সাংবাদিক গণ, মৌলভীবাজার শহর ও পুরো জেলা জুড়ে, চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ‍্যাং, অনলাইন জুয়া, মাদক সহ নানা সমস‍্যা তুলে ধরেন।

এছাড়া,শহরের যানজট, সীমান্তে পুশইন, বেপরোয়া মটরসাইকেল ও গাড়ি চালক, শব্দ দুষন সহ আলোচিত মাডার মামলার অগ্রগতির বিষয় তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার সাংবাদিকের বক্তব‍্য শুনেন ও তা নিয়ন্ত্রণের আশ্বাস প্রদান করেন।

দুই ধাপে  মতবিনিময় সভায়, মঙ্গলবার, প্রথম ধাপে  মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিক গং অংশ নেন। উক্ত মতবিনিময় সভায়, বক্তব্যে প্রদান করেন, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ আসিফ মহিউদ্দিন, ও  নোবেল চাকমা। সাংবাদিকদের মধ‍্যে বক্তব্যে রাখেন, মৌলভীবাজার প্রেস ক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, সদস‍্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন। সিনিয়র সাংবাদিক এম এ সালাম, বকশি মিছবাউর রহমান, এস এম উমেদ আলী, নুরুল ইসলাম শেফুল, মু, ইমাদ উদ্দিন, বিকুল চক্রবর্তী  সহ অনেকে।

বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে,  মতবিনিময় সভায় বিভিন্ন সাংবাদিক সংঘটন অংশ নেয়, এর মধ‍্যে উল্লেখ্য হলো, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন সহ কয়কটি সংঘটনের নেতৃবৃন্দ।

উক্ত মতবিনিময় সভায় বক্তব্যে প্রদান করেন, বিশিষ্ট গণমাধ্যম ব‍্যক্তিত্ব, দৈনিক স্বদেশ বিচিত্রার সহযোগী সম্পাদক, ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম ম‍ৌলভীবাজার শাখার সভাপতি  অ‍্যাডভোকেট ড. মোঃ আবু তাহের, সিনিয়র সাংবাদিক চ‍্যানেল এস ইউকের হেড অব নিউজ, খালেদ চৌধুরী, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, সাংবাদিক  আব্দুস সালাম, সাংবাদিক মসাহিদ আহমদ, জুসেফ চৌধুরী, চিনু রঞ্জন তালুকদার, ফজলুর রহমান, সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকার সহযোগী সম্পাদক  ও বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সহ সভাপতি দেওয়ান মোনাকিব চৌধুরী, সাংবাদিক, নাসরিন প্রিয়া  ও রোমানা আহমদ সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *