নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস ২০২৬। মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে, বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক, তৌহিদুজ্জামান পাবেল, এতে আরো উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার, মনিরুল ইসলাম, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান ( ভিপি মিজান) এছাড়াও উপস্থিত ছিলেন, জুলাই আন্দোলনের যোদ্ধাগন, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শ্রেণি – পেশার নাগরিক বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভায় বক্তাগন বলেন, জুলাই আন্দোলনের শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের অবদান জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন। বক্তারা আরও বলেন, একই সঙ্গে জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শহীদদের আদর্শ ধারন করে দেশ ও সমাজের কাজ করার আহবান জানান। বক্তাগন শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, এবং তাদের আত্মত্যাগের আদর্শকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে সকাল ৯:৩০ ঘটিকায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন কতৃক পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে উক্ত দিবসের সূচনা হয়।