সাবেক অর্থ ও পরিকল্পনাও মন্ত্রী এম সাইফুর রহমানের মৃত‍্যু বার্ষিকী পালিত

দেওয়ান মোনাকিব চৌধুরী  : বিএনপির প্রতিষ্ঠাতা সদস‍্য, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  সাবেক  অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৭ তম মৃত‍্যু বার্ষকী পালিত হয়েছে  ৫ই সেপ্টেম্বর, শনিবার । তিনি  জাতীয় সংসদে সর্বোচ্চ ১২ বার বাজেট পেশ কারি একজন অর্থমন্ত্রী। তিনি ১৯৯৪ সাল আইএমএফের গভর্নর নির্বাচিত হয়েছিলেন।

  তিনির মৃত‍্যু বার্ষিকী উপলক্ষে শহরতলীর বাহার মর্দন এলাকার তার বাড়িতে কোরআন খতম, জিকি-আজকার, মিলাদ মাহফিল ও তার কর্মময় জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতা কর্মী সহ সাধারণ মানুষ  অংশগ্রহণ করেন। সবশেষে তবারক বিতরনের মধ‍্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য যে, মরহুম এম সাইফুর রহমান ৫ই সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের খড়িয়ালা নামক স্থানে তাকে বহন করা গাড়ি নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদের পানিতে পড়ে যায়, এতে তিনি মারাত্মক আহত হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর মৃত‍্যুবরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *