দীর্ঘ প্রতীক্ষার পর নতুন দিগন্তের সূচনা হলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে

সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, যুক্তরাজ্য থেকে :

 

দীর্ঘ প্রায় ৮ বছর অধীর আগ্রহে অপেক্ষার পর  ১লা সেপ্টেম্বর  মঙ্গলবার ছিল সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ।

সিলেটের মাটিতে বিদেশি উড়োজাহাজ ওমানের সালাম এয়ারের প্রথম ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াটার ক‍্যানন স‍্যালুট দিয়ে ফ্লাইটটিকে বরণ করে নেওয়া হয়।

সালাম এয়ার এখন সিলেট থেকে সপ্তাহে তিনটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

এর মাধ্যমে বাংলাদেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরেই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ফ্লাইট পরিচালনাকারী প্রথম বিদেশি বেসরকারি বিমান সংস্হা হিসেবে রেকর্ড গড়লো সালাম এয়ার।

মাস্কাট হ‍াব ব‍্যবহার করে এখন থেকে সিলেটের যাত্রীরা ওমানের সালালাহ ছাড়াও মধ‍্যপ্রাচ‍্য ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে ভ্রমনের ট্রানজিট সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *