সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম:
দীর্ঘ প্রায় ৮ বছর পর (১লা সেপ্টেম্বর) মঙ্গলবার,
ওমানের উড়োজাহাজ সালাম এয়ারের প্রথম ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। দির্ঘদিন এই মাহেন্দ্রক্ষণের জন্য সিলেট অঞ্চলের প্রবাসী সহ বিদেশী নাগরিকগণ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। এ উপলক্ষে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে ফ্লাইটটিকে বরণ করে নেওয়া হয়।
সালাম এয়ার সিলেট থেকে নিয়মিত সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
এর মাধ্যমে বাংলাদেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরেই তাদের ফ্লাইট অপারেটিং চালু রাখল।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ফ্লাইট পরিচালনাকারী প্রথম বিদেশি বেসরকারি বিমান সংস্হা হিসেবে এটি একটি মাইলফলক হিসেবে সালাম এয়ার স্থান করে নিল।
মাস্কাট হাব ব্যবহার করে এখন থেকে সিলেটের যাত্রীরা ওমানের সালালাহ ছাড়াও মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে ভ্রমনের ট্রানজিট সুযোগ পাবেন।