সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদকে লন্ডনে সংবর্ধনা প্রদান।*

সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, যুক্তরাজ্য থেকে।

 

 বাংলাদেশ জার্নালিস্ট অ‍্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে কত ২৯শে আগস্ট  শনিবার বিকেলে পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ‍্য সফরত, মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সংবাদিক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক  বকশী ইকবাল আহমদের সম্মানে   এক মতবিনিময় সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংগঠনের প্রেস ও পাবলিকেশন সেক্রেটারি, সলিসিটর এম ইয়াওর উদ্দিনের সঞ্চালনায়  সভাপতিত্ব করেন,  উক্ত সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী।

 উক্ত অনুষ্ঠানে  বকশী ইকবাল আহমদের সম্মানে মানপত্র পাঠ করেন সঞ্চালক।

সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক এ কে শহীদুর রহমান,  লেখক ও গবেষক ড. এম এ আজিজ, ব‍্যারিস্টার আব্দুল আউয়াল তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ ও কমিউনিটি নেতা  আব্দুল হাই সহ অন‍্যান‍্যরা।

এছাড়াও স্হানীয় গণমাধ্যম কর্মী, কমিউনিটি লিডার ও বিশিষ্টজনেরা এতে উপস্থিত ছিলেন।

সভায় বকশী ইকবাল আহমদের সাংবাদিকতা, গণমাধ্যমে অবদান ও প্রবাসীদের সাথে তার সম্পৃক্ততার প্রশংসা করা হয়। বক্তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সভাশেষে এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *