সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম যুক্তরাজ্য থেকে:
হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের সদস্য সচিব এম খছরু চৌধুরী যুক্তরাজ্যে এক সংক্ষিপ্ত সময়ের জন্য অবস্থান করছেন। তার সম্মানে পোর্টসমাউথে বসাবাসরত স্থানীয় কমিউনিটির পক্ষ থেকে গত ২৬ শে আগস্ট বুধবার স্থানীয় এক রেষ্ট্রুরেন্টে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে কমিউনিটি লিডার ও স্হানীয় জনগণ উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের সদস্য সচিব জনাব খছরু চৌধুরী। তিনি হাওর আন্দোলনের উদ্দেশ্য, ও হাওরাঞ্চলের বতর্মান পরিস্থিতি ও সম্ভাব্য পরিবেশগত প্রভাব তুলে ধরেন। তিনি বলেন,
হাওর শুধু জলাভূমি নয়, এটি জীববৈচিত্র্য, খাদ্যশৃঙ্খল ও মানুষের জীবন – জীবিকার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম। এটি বন্যার পানি ধারণ, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষা, স্হানীয় জলবায়ু নিয়ন্ত্রণ এবং অসংখ্য প্রাণীর আবাসস্হল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, অপরিকল্পিত শিল্পায়ন, জলাভূমি ভরাট, বন উজাড় ও পানিপ্রবাহে বাধার কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এর প্রভাব বতর্মানের পাশাপাশি ভবিষ্যত প্রজন্মের ওপরও পড়বে। তাই হাওর রক্ষা শুধু স্হানীয় স্বার্থের বিয়য় নয়, এটি পরিবেশ, খাদ্যনিরিপত্তা, জলবায়ু ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার সাথে জড়িত।
সভায় অংশগ্রহণ করে অনেকেই হাওরাঞ্চলের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হয়েছেন। এবং এ বিষয় নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করার সময় এসেছে বলে তিনি মনে করেন। তিনি জোর দিয়ে বলেন, হাওর- নদী, ও পরিবেশ রক্ষা মানে, প্রকৃতির জীববৈচিত্র্য ও আমাদের ভবিষ্যত রক্ষা।
প্রকৃতি শুধু আমাদের সম্পদ নয়, আমাদের ভবিষ্যত। তাই, হাওর বাঁচলে পরিবেশ বাঁচবে, বাংলাদেশ বাঁচবে।