অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

শিক্ষা সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজার আয়োজিত, অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৮ আগস্ট শুক্রবার সকাল  দশ ঘটিকার সময় মৌলভীবাজার পৌরসভার পৌর মিলনায়তনে উক্ত সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, কারী আব্দুল আজিজ বকস। উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট লিডিং ইউনিভার্সিটির ভাইস চ‍্যান্সেলর অধ‍্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন। উক্ত সংগঠনের  সাধারণ সম্পাদক  বাবুল উদ্দিন খানের সঞ্চালনায়  সভাপতিত্ব করেন, বিশিষ্ট সৃজনশীল লেখক ও গবেষক এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ‍্যাডভোকেট, ড. মোঃ আবু তাহের।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্যে প্রদান করেন, আলী আমজদ বালিকা উচ্চ বিদ‍্যালয়ের ছাত্রী নাফিসা আঞ্জুম মিম ও  মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ‍্যালয়ের ছাত্র স্বাগত দে। অভিভাবকদের পক্ষে বক্তব্যে প্রদান করেন, মৌলভীবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি, মাহমুদুর রহমান।

এছাড়া  আরও বক্তব্যে প্রদান করেন, নিরাপদ সড়ক চাই, মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক, চৌধুরী মোঃ মেরাজ,  শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরামের   নির্বাহী সদস‍্য সৈয়দ মোঃ শাহীন মিয়া, সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি ও বিশিষ্ট ব‍্যবসায়ী সৈয়দ তৌফিক আহমদ,  বিজনেস ফোরাম মৌলভীবাজারের সভাপতি শাহদাত হোসেন, শিক্ষা ও সামাজিক  উন্নয়ন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক  মোঃ আনিসুর রহমান,  কামাল আহমদ, সাধারণ সম্পাদক, বাবুল উদ্দিন খান,  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ গিয়াস উদ্দিন, সিনিয়র সাংবাদিক, নুরুল ইসলাম শেফুল,  আজমনি হাই স্কুল ও কলেজের সভাপতি জুসেফ আলী চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, মোস্তাক আহমদ মম,  ও খিজির মুহাম্মদ জুলফিকার  প্রমুখ।

 বক্তব্যের শুরুতেই স্বাগত বক্তব্যে প্রদান করেন,  সংগঠনের সভাপতি অ‍্যাডভোকেট ড. মোঃ আবু তাহের। তিনি  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে অনেক দুর পর্যন্ত যেতে হবে।  স্বপ্ন দেখতে হবে, তবে ছোট স্বপ্ন নয়, বড় স্বপ্ন দেখতে হবে। জীবনে বড় হতে হলে বাঁধা আসবেই, কিন্তু এই বাঁধা কে ভয় পেলে হবে না,  বাঁধা অতিক্রম করার সাহস করতে হবে। ভবিষ্যতে তোমাদের মধ‍্যেই কেউ  বিচারপতি, কেউ  ভাইস চ‍্যান্সেলর, কেউ সচিব হবে। তাই তোমাদেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।

প্রধান অতিথি  ড. তাজ উদ্দিন বলেন, ২৪ শের আন্দোলনটা শুরুই হয়েছিল মেধার জন‍্য। তিনি  শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজারের ভূয়সী প্রশংসা করে বলেন,  এই ধরনের সামাজিক সংগঠনের দায়িত্ব হলো, মেধাবীদের খুজে বের করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের স্বপ্ন বাস্তবায়ন  করতে  সহায়তা করা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,  তোমাদের ধর্য ধরতে হবে,  এবং সেই সাথে আশাবাদী হতে হবে। কখনই হতাশ হলে চলবে না। সময় কে মূল‍্যায়ন করতে হবে। তিনি আরও বলেন,  দেশেকে  ভালো কিছু দিতে হলে আগে নিজেকে তৈরী করতে হবে, এর পরে পরিবার  ও পরে সমাজের জন‍্য কাজ করতে হবে।  শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম  মৌলভীবাজার কে ধন‍্যবাদ জানিয়ে বলেন তৃণমূল থেকে তুলে আনা অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রাদান করায় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণের মধ‍্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *