দেওয়ান মোনাকিব চৌধুরী : জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ মৌলভীবাজার শাখার আয়োজনে, বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আব্দুল আজিজের স্বদেশ আগমন উপলক্ষ্যে শনিবার বিকাল ৫ ঘটিকার সময় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ও অবঃ প্রধান শিক্ষক মোঃ বাবুল উদ্দিন খান এর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উক্ত সংঘটনের সভাপতি ও শেখর সন্ধানী লেখক, সৈয়দ কামাল আহমদ বাবু।
অতিথি হিসাবে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে প্রদান করেন, বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও উক্ত সংঘটনের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট ড. মোঃ আবু তাহের, প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা বেগম, চ্যানেল এস ইউ কে’র হেড অব নিউজ খালেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ, উক্ত সংঘটনের সহ: সভাপতি আব্দুল বাসিত চৌধুরী, হাওর আন্দোলন মৌলভীবাজারের সদস্য সচিব, খছরু চৌধুরী, উক্ত সংঘটনের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণমাধ্যম কর্মী, খিজির মোঃ জুলফিকার, জাতীয় দৈনিক, দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকার মৌলভীবাজার সদর উপজেলা প্রতিনিধি, দেওয়ান মোনাকিব চৌধুরী, জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাংগঠনিক সম্পাদক, শিক্ষক মুর্শেদ আহমদ মুন্না, উক্ত সংঘটনের দপ্তর সম্পাদক, সৈয়দ শাহীন মিয়া, কোষাধ্যক্ষ, জহির খান ও সাংবাদিক জগলু আহমেদ প্রমূখ।
সংবর্ধিত ব্যাক্তি আব্দুল আজিজ বলেন, আমরা প্রবাসে থাকলেও মনটা পরে থাকে আমাদের জন্ম ভূমিতে। আমরা প্রবাসে বসেও সবসময় দেশ এবং নিজ এলাকার কল্যানের চিন্তা করি। তিনি আরও বলেন, আমি জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমি এই সংঘটনের মাধ্যমে ভালো কিছু করে যেতে চাই। তিনি পরিশেষে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।