মৌলভীবাজার শহরের চৌমূহনা চত্বরে ২৫শে মে, সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের tখার সভাপতি এডভোকেট ড. মোঃ আবু তাহেরের সভাপতিত্বে আরও বক্তব্যে রাখেন, টাউন ( দওয়ানি) মসজিদে পেশ ইমাম সৈয়দ আব্দুল মুহিত, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মকবূল হোসেন খান, বুরহান উদ্দিন সোসাইটির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জাতীয় মানবাধিকার সোসাইটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট, আব্দুল আলীম, সিনিয়র সাংবাদিক আনহার আহমদ সমশাদ, জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক, দেওয়ান মোনাকিব চৌধুরী, জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার শাখার নির্বাহী সদস্য সাংবাদিক মুক্তাদির হোসেন প্রমূখ
- সভাপতি তার বক্তব্যে বলেন, দেশের আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ, শিশু রামিসার উপর নারকীয় পৈশাচিক নির্যাতন ও পরবর্তীতে হত্যায় দেশ আজ স্তম্ভিত। নিসংশ এই ঘটনায় দেশের প্রত্যেকটা মানুষের বিবেককে নাড়া দিয়েছে। যদি এই ধরনের নিসংশ নির্যাতন ও হত্যার বিচার দশ বছর লেগে যায়, সেটা আর বিচার থাকেনা। তাই কালবিলম্ব না করে তড়িৎ সময়ের ভিতরে রামিসা হত্যা কান্ডের বিচার করতে হবে। এবং দেশের সকল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।