Blog
দেওয়ান মোনাকিব চৌধুরী মৌলভীবাজার ( সদর) প্রতিনিধি :- তৃতীয় দাপে ফ্যামেলি কার্ড বিতরণের উদ্দেশ্যে, আগামি ১৭ই জুন বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে শুভাগমন করবেন। এ উপলক্ষ্যে মৌলভীবাজার বাসির বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, শেখ বুরহান উদ্দিন (র) ইসলামি সোসাইটি (বিআইএস) এর উদ্যোগে সোমবার বেলা ১১ ঘটিকার সময় সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে পাঠ করেন, উক্ত সংঘটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মহিবুর রহমান মুহিব। মুহিব তার বক্তব্যে বলেন, দুটি পাতা একটি কুঁড়ির দেশ ও হযরত শাহ মোস্তফা (রহ) এর পূন্যভূমি মৌলভীবাজারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাচ্ছি। তিনি বলেন, জেলার ৭টি উপজেলায় প্রায় ২৫ লক্ষ মানুষের বসবাস। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই জেলার আগর, চা, বনজ, খনিজ সম্পদ ও মৎস্য সম্পদ। প্রবাসী অধ্যুষিত এই জেলার প্রবাসী দের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। এবং পর্যটনের জন্যও খুবই সমৃদ্ধ এই জেলা। অথচ শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবহেলিত এই আমাদের প্রাণ প্রিয় মৌলভীবাজার জেলা। তিনি আরও বলেন, ২০১৭ সাল থেকে এই বিষয় গুলো নিয়ে আন্দোলন করে আসছি। সেই দাবি আজ গণদাবিতে পরিনত হয়েছে। পাশাপাশি প্রবাসীরাও এই যৌক্তিক দাবি আদায়ের জন্য বিভিন্ন সময় সভা- সমাবেশর মাধ্যমে দাবি জানিয়ে আসছেন। অবশ্য ইতিমধ্যে, মৌলভীবাজার সংসদীয় আসন-৩ এর এমপি এম নাসের রহমান মৌলভীবাজার মেডিকেল কলেজের প্রয়োজনীয়তার যৌক্তিকতা তুলে ধরে সংসদে দির্ঘ বক্তব্যে দিয়েছেন এবং এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে একটি ডিও লেটার দিয়েছেন মুহিব তার পাঁচ দফার মধ্যে উল্লেখ করেন, ১। জেলা সদর হাসপাতালেকে ৫০০ শয্যা সহ মেডিকেল কলেজ ঘোষণা করা। ২। জেলার ছোট বড় ৩০ টি হাওর, এগুলো সুরক্ষা এখন সময়ের দাবি। ৩। মৌলভীবাজারের শমসেরনগর বিমানবন্দর চালু করা ৪। পাবলিক ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। ৫। মৌলভীবাজার শহর বাইপাস সড়ক নির্মাণ ও রেলের ডাবল লাইন নির্মাণ। উক্ত সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ শহরের গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
দেওয়ান মোনাকিব চৌধুরী মৌলভীবাজার ( সদর) প্রতিনিধি :- তৃতীয় দাপে ফ্যামেলি কার্ড বিতরণের উদ্দেশ্যে, আগামি ১৭ই…
মৌলভীবাজার প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মো. রুহুল আলম রনি, মৌলভীবাজার : মৌলভীবাজার প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ১১ জুন বৃহস্পতিবার সন্ধায়।…
মৌলভীবাজার আন্তঃজেলা চোর চক্রের সদস্যসহ আসামি গ্রে ফ তা র
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং আন্তঃজেলা চোর…
ঈদুল আযহার ছুটিতৈ মৌলভীবাজারে পর্যটকদের উপচেপড়া ভীড়
দেওয়ান মোনাকিব চৌধুরী, মৌলভীবাজার সদর প্রতিনিধি :- প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে ঈদুল আযহার ছুটিতে…
মৌলভীবাজারে সরকারি শিশু পরিবারের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
মৌলভীবাজারে সরকারি শিশু পরিবারের উদ্যোগে “নিবাসী শিশুর ব্যক্তিত্ব গঠন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সরকারি…
A quick brown fox jums over the lazy dog
Qertyukllksdvĥn̈nnbbbb n. CV. . Nn
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মৌলভীবাজারে বিএমএসএফের স্মারকলিপি প্রদান
মৌলভীবাজার প্রতিনিধি:কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ মৌলভীবাজার জেলা…
১২ শতাধিক পান গাছ কাটার প্রতিবাদে খাসিয়াদের মানববন্ধন ও স্মারকলিপি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে আদিবাসী দম্পতির ১২ শতাধিক পানগাছ কেটে ফেলায় ফুঁসে…
অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মালিক মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে…