ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেওয়ান মোনাকিব চৌধুরী  :  পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যোগে  “এক দেশ  এক কিউআর লেনদেনে বাংলার কিউআর” প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ ঘটিকার সময় পৌর মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। পূবালী ব‍্যাংক পিএলসির মৌলভীবাজার শাখার সিনিয়র কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় প্রথমে স্বাগত বক্তব্যে প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও  মৌলভীবাজার শাখার ব‍্যবস্থাপক দেওয়ান আরিফুল করিম।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার রাজিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে প্রদান করেন পূবালী ব‍্যাংক পিএলসির আঞ্চলিক কার্যালয়ের প্রধান প্রদ‍্যুৎ কান্তি দাশ,  এ জি এম আলমগীর হোসেন, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির  সভাপতি হাসান আহমেদ জাবেদ, আন্তর্জাতিক খ‍্যাতি সম্পন্ন রন্ধন শিল্পী  টমি মিয়া, বিশিষ্ট ব‍্যবসায়ী শামীম আহমদ।

এছাড়াও বক্তব্যে প্রদান করেন,  মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, অ‍্যাড, নূরুল ইসলাম শেফুল, তাসরামুন ইসলাম তানভীর, হোসাইন আহমদ, জিবেন্দু কুমার ও সাংবাদিক দেওয়ান মোনাকিব চৌধুরী প্রমূখ।

বক্তাগন, এক কিউআর কোড    এর মাধ‍্যমে সহজে গ্রাহকদের লেনদেনে   কোনো প্রকার  চার্জ ছাড়াই  সেবা দেওয়ার জন‍্য  পূবালী ব‍্যাংক ও বাংলাদেশ ব‍্যাংকে   ধন‍্যবাদ জানান। মতবিনিময় অনুষ্ঠান শেষে  ব‍্যবসায়িদের মাঝে পজ মেশিন ও কিউআর কোড প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, হাফিজ আব্দুল কুদ্দুস।

 এর আগে সকাল ১১টায়  একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি  আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে শরু হয়ে পৌর মিলনায়তনে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *