নজরুল শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শহর প্রতিনিধি :

জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ কতৃক আয়োজিত, নজরুল শতবর্ষ উপলক্ষে “সাম‍্যের কবি নজরুল” এ প্রতিপাদ্য কে সামনে রেখে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, বিশিষ্ট আইনজীবী অ‍্যাড, হাফেজ আব্দুল আলীম। স্বাগত বক্তব্যে প্রদান করেন, বিশিষ্ট লেখক, গবেষক  ও জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার শাখার সভাপতি অ‍্যাড. ড. মোঃ আবু তাহের।

শনিবার সকাল সাড়ে এগারোটায় স্কাউট ভবনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  বাংলা বিভাগের সাবেক প্রধান ড. মো আশ্রাফুল ইসলাম।

 সাংগঠনিক সম্পাদক  মুর্শেদ আহমদ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ কামল আহমদ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে প্রদান করেন , মদন মোহন কলেজের সাবেক অধ‍্যক্ষ লে. কর্নেল আতাউর রহমান পীর, সুনামগঞ্জ সরকারি  মহিলা কলেজের সাবেক অধ‍্যক্ষ ও বতর্মান ইমপিরিয়েল কলেজের অধ‍্যক্ষ প্রফেসর  মামুনুর রশীদ।

 এছাড়া আরও বক্তব্যে প্রদান করেন,  সংগঠনের কোষাধক্ষ‍, জহির খান, সহ সভাপতি, আব্দুল বাছিত চৌধুরী,  এম এ রোমান নুমানী, ফজলুর রহমান, নিরাপদ সড়ক চাই মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ মেরাজ, নাগরি লিপি পরিষদ সিলেট সভাপতি মফিক মোহাম্মদ,  সালামি টিলা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আমিন সোহেল,  জাতীয় গণমাধ্যম সোসাইটি মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক, আব্দুস সালাম, চ‍্যানেল এস ইউকের হেড অব নিউজ, খালেদ চৌধুরী, সাবেক ব‍্যাংকার মোস্তাক আহমদ মম,  শাহ মোস্তফা কলেজের অধ‍্যাপক আসাদ উল্ল‍্যাহ, শ্রীমঙ্গল সরকারি  কলেজের সাবেক অধ‍্যক্ষ, সৈয়দ মোঃ মহসিন, প্রমুখ

আলোচনার ফাকে, ফাকে কবি কাজী নজরুল ইসলামের বিখ‍্যাত  কবিতা আবৃত্তি পরিবেশিত হয়।

 কবিতা আবৃত্তি করেন, মৌলভীবাজার সাহিত্য অঙ্গনের বিশিষ্ট কবি ও নজরুল গবেষক  সুফি চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার রাশেদা আক্তার, বিএএফ শাহীন কলেজের অধ‍্যাপক, মাছুম বিল্লাহ।

শিশু শিক্ষার্থীদের মধ‍্যে কবিতা আবৃত্তি করেন, শহীদ জিয়া প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষার্থী, তাওসীফ এলাহী, আনিশা জান্নাত, তাসফিয়া আক্তার।  শেখ মোঃ ফুরকান সহ অনেকে।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম‍্য ও মানবতার চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তনি বলেন, তার লেখনীতে অন‍্যায়- অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, শোষিত মানুষের মুক্তি, সাম‍্য, সম্প্রতি ও মানবতার কথা জোরালো ভাবে উচ্চারিত হয়েছে। তিনি আরও বলেন,  কবি নজরুল ছিলেন, একাধারে কবি, গীতিকার, সুরকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও সাংবাদিক। কাজেই নজরুল সম্পর্কে জানতে তার প্রতিটি বিষয়ের লেখা আমদের পড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *