মারুফ হোসেন, যুক্তরাজ্যে থেকে:
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুনসিবাজার ইউনিয়নের প্রবাসীদের সংগঠন মুন্সিবাজার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে লন্ডন সফররত হাওর রক্ষা আন্দোলন, মৌলভীবাজার জেলা কমিটির সদস্য সচিব *জনাব মোঃ খছরু চৌধুরীর* সম্মানে বিগত ১৩/০৯/২০২৬ইং রবিবার দুপুর ২:০০ ঘটিকায় পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়।
প্রকৃতি এবং পরিবেশ নিয়ে জনসচেতনতা মূলক এই আয়োজনে বাংলাদেশের হাওর,
নদী,টিলা এবং প্রকৃতি রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।
একই সাথে মহান আল্লাহর সকল সৃষ্টির প্রতি ভালোবাসার গুরুত্ব তুলে ধরা হয়।সংগঠনের সভাপতি
#মো: খায়রুল_ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক #মো: মারুফ_হোসেইন এর পরিচালনায়- প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক মো: খয়রুজ্জামান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের সভাপতি জনাব মো: খায়রুল ইসলামের আম্মা এবং সংগঠনের সহ সভাপতি জনাব জগলু মিয়া এবং জনাব জুনেদ আহমদের চাচা জনাব কনা মিয়া সাহেবের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হলবর্ন মসজিদের ইমাম হাফেজ আমিনুল ইসলাম।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক জনাব খায়রুল আনাম খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জনাব ময়নুল ইসলাম।
সংবর্ধিত অতিথি জনাব মোঃ খছরু চৌধুরী
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন
রাজনগর ওয়েলফেরাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি এবং উক্ত সংগঠনের উপদেস্টা জনাব তারাউল ইসলাম,সংগঠনের উপদেষ্টা জনাব সাজ্জাদ আলী,সংগঠনের উপদেষ্টা জনাব ডা: আব্দুল আজিজ, রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি জনাব ওয়ারিছ আলী এবং রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সাংগঠনিক সম্পাদক শাহ চেরাগ আলী।
বক্তব্য রাখেন:-রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির পোর্টসমাউথ প্রতিনিধি জাকির হোসেইন,ইউনিটি অফ মৌলভীবাজারের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল মালিক,কাউয়াদিঘি হাওর সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান চৌ: কয়ছর,কমিউনিটি ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন আহাদ, আকুয়া WhatsApp Group Worldwide এর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোঃ ইসহাক,সংগঠনের সহ সভাপতি ফয়জুল হক,কোষাধ্যক্ষ শাহ মহসিন আলী মিন্টু, সহ সাধারণ সম্পাদক মো:খয়রুজ্জামান,মাওলানা সাইয়েদ জামাল আহমদ,রায়হান আহমদ রেহান,মো:মাহমুদ আলী প্রমুখ।
“হাওর মানেই হৃদয় জুড়ে জল, আকাশ জুড়ে মেঘ আর বাতাসে ভেসে বেড়ানো ভালোবাসা”
বক্তাগণ বিগত বছরগুলোতে বিলেতে এবং বাংলাদেশে মুন্সিবাজার এসোসিয়েশনের বিভিন্ন কার্য ক্রমের প্রশংসা করেন এবং যে কোন পরিস্তিতিতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।
আপনাদের সকলের উপস্হিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেছে বলে আমরা বিশ্বাস করি।মুন্সিবাজার এসোসিয়েশন ইউ.কে-প্রবাসে এবং বাংলাদেশে মানবকল্যাণে সবসময় পাশে থাকবে ইনশা আল্লাহ।
সবাইকে ধন্যবাদ।