১৪ই সেপ্টেম্বর ছিল সাবেক সমাজকল‍্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত‍্যু দিবস

  • সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম।।

    রণাঙ্গনের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক সমাজকল‍্যান মন্ত্রী,  সৈয়দ মহসিন আলীর ১১তম  মৃত্যুবার্ষিকী ছিল ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার। তিনি ২০১৫ সালের ১৪ই সেপ্টেম্বর  সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত‍্যুবরন করে। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও রণাঙ্গনের যোদ্ধা ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি মৌলভীবাজার পৌরসভার নির্বাচিত  তিনবারের পৌর  চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০৮ সালে বর্ষীয়ান রাজনীতিক এম সাইফুর রহমান কে হারিয়ে প্রথম বারের মতো এমপি নির্বাচিত হন। সৈয়দ মহসিন আলি ২০১৪ সালে সমাজকল‍্যাণ মন্ত্রী হিসেবে কেবিনেট যোগদান করেন। মৃত‍্যুর আগে পর্যন্ত তিনি সমাজকল‍্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। রাজনৈতিক ভাবে তিনি এক বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *