শনিবার (১৫ই আগস্ট) প্রয়াত সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালিত হয়েছে। খালেদা জিয়া ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহন করেন। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সারা দেশের ন্যায়, মৌলভীবাজার জেলা বিএনপি নানা কর্মসূচি পালন করেছে। এর মধ্যে রয়েছে, দোয়া ও মিলাদ মাহফিল ও উনার কর্মময় জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠান।
খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব – কৈশোর কেটেছে বাবার কর্মস্থল দিনাজপুরে। তার পিতার নাম, এস্কান্দর মজুমদার, মাতার নাম, বেগম তৈয়বা মজুমদার। ১৯৬০ সালে তৎকালীন সেনা কর্মকর্তা, পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। ১৯৮১ সালে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কিছু দুষ্কৃতকারী সেনা অফিসার দ্বারা চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হলে রাজনীতির অঙ্গনে পা রাখেন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে পর্যায় ক্রমে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। ১৯৯১, ১৫ই ফেব্রুয়ারি ১৯৯৬, ও ২০০১ সালের নির্বাচনে তিন বার প্রধান মন্ত্রী নির্বাচিত হোন। ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় তাকে দির্ঘদিন আটক রাখে। ২০২০ সালের ২৫শে মার্চ ফ্যাসিস্ট সরকার শর্তসাপেক্ষে ৬ মাসের মুক্তি দেয়। ৫ই আগস্টের গণ- অভ্যুত্থানের পর ৬ ই আগস্ট রাষ্ট্রপতি খালেদা জিয়ার সাজা বাতিল কর মুক্ত করে দেন। পরবর্তীতে খালেদা জিয়া দেশে বিদেশে চিকিৎসা শেষে ৩০শে ডিসেম্বর ২০২৫ সালে ঢাকায় ইন্তেকাল করেন।