দেওয়ান মোনাকিব চৌধুরী মৌলভীবাজার (সদর) প্রতিনিধি :- হাওর আন্দোলন মৌলভীবাজার এর সহযোগিতায় হাওর আন্দোলন বড়লেখা উপজেলা আঞ্চলিক শাখা গঠন ও ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে ২৭শে জুন শনিবার দুপুর ২ ঘটিকার সময়, উপজেলার তালিমপুর ইউপি কমপ্লেক্সে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
তোফায়েল আহমেদ তুহিনের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন, নবগঠিত কমিটির সভাপতি, মোঃ খয়রুল হক। উক্ত মতবিনিময় সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ মুরুব্বী ও সমাজসেবী আব্দুল আজিজ চৌধুরী। অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার এর সদস্য সচিব খছরু চৌধুরী, মুজিব রাজা চৌধুরী, হাওর আন্দোলন মৌলভীবাজার এর নির্বাহী সদস্য দেওয়ান মোনাকিব চৌধুরী, কাওছার ইকবাল। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মোঃ ছফর উদ্দিন ও আব্দুল ওয়াহিদ দুদু, সাধারণ সম্পাদক মোঃ খালেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, অর্থ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন সহ অন্যান্য।