পাবলিক লাইব্রেরিতে, বহুমুখী প্রতিভার অধিকারী শেখ নুরুল ইকবাল স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

দেওয়ান মোনাকিব চৌধুরী : মৌলভীবাজারের মিরপুর গ্রামের কৃতি সন্তান  কবি, ও শিক্ষাবিদ এবং   মৌলভীবাজারের  এক সময়ের বিশিষ্ট  ছড়াকার মরহুম শেখ নুরুল ইকবাল  স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১ জুলাই) সকাল ১১টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব‍্যতিক্রমি এক স্মরণসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিদ্দিকী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব খিজির মুহাম্মদ জুলফিকার। পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ মাওলানা দিলশাদ আহমদ।

 

অনুষ্ঠানে মরহুম শেখ নুরুল ইকবালের জীবন, কর্ম ও সাহিত্যকীর্তি নিয়ে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক এস এম মেহেদী হাসানের রচিত প্রবন্ধ পাঠ করেন তারুণ্যের প্রতিকৃত, কবি মিনারা আজমী।

 

 মঞ্চে অতিথি হিসেবে আসন গ্রহন করেন, মরহুম শেখ নুরুল ইকবালের সুযোগ‍্য সন্তান মিজানুর রহমান এবং ভাতিজা এখলাছুর রহমান।

 

স্মরণ সভায়, স্মৃতিচারণ মূলক বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার পাবলিক লাইব্ররির সাধারণ সম্পাদক  অধ্যাপক শাহ আব্দুল ওদুদ, রাজনৈতিক ব্যক্তিত্ব নাজিমুদ্দিন নজরুল,  শ্রীমঙ্গল সরকারি কলেজের অবঃ অধ্যক্ষ সৈয়দ মো. মহসিন, সাংবাদিক আনহার আহমদ সমশাদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, কবি বদরুল আমিন চৌধুরী সুফি, সাংবাদিক শাহ নেওয়াজ সুমন, মশাহিদ আহমদ ও বদরুল হাসান জোসেফ , সামাজিক ব্যক্তিত্ব সৈয়দ রুহুল আমিন, শিক্ষক শেখ ইশতিয়াক আহমদ, কবি জুনেদ জামান, হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক খছরু চৌধুরী, ব্যবসায়ী আব্দুল হান্নান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী, দেওয়ান মোনাকিব চৌধুরী এবং মরহুমের ছাত্র মো. সালেহ আহমদসহ আরও অনেকে।

 

আলোচনা অনুষ্ঠানে সময়ের গুরুত্ব বুঝার জন‍্য, বক্তাগণদের মধ‍্যে সংক্ষিপ্ত সময়ের ( ২ মিনিট) মধ‍্যে গঠন মূলক বক্তব্যে শেষ করতে একটি প্রতিযোগিতা ছিল,  এই প্রতিযোগিতায় প্রেস ক্লাবের সাধারণ সাধারণ সম্পাদক নূরুল ইসলাম শেফুল উত্তীর্ণ হয়ে পুরষ্কৃত হন।

 

এছাড়া লন্ডন বইমেলা-২০২৬-এ প্রকাশিত ম্যাগাজিন ‘স্বচিন্তা’-এর একটি কপি মিরপুর গ্রামের আরেক কৃতী সন্তান ও মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক এস এম মেহেদী হাসানের হাতে সম্পাদক ও প্রকাশনা কর্তৃপক্ষের পক্ষ থেকে তুলে দেন কবি মিনারা আজমি। একই সঙ্গে প্রবন্ধটির ফ্রেমবন্দি একটি কপি মরহুম শেখ নুরুল ইকবালের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানের সমাপনী পর্বে মরহুম শেখ নুরুল ইকবালের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তাঁর পরিবারের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের হালকা খাবার দিয়ে আপ‍্যায়ন করানো হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

01 July 2026

পাবলিক লাইব্রেরিতে, বহুমুখী প্রতিভার অধিকারী শেখ নুরুল ইকবাল স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

www.hostbuybd.com