সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নিজস্ব প্রতিবেদক, সিলেট অনলাইন ভার্সন প্রকাশ: ১৬:৩৭, শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ফাইল ছবিgoogle_newsসিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত সালেহ আহমদ জয়ধর (৩০) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কারবালারটুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে।বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমদ জয়ধর, একই গ্রামের মাসুম আহম্মদ (২০) ও নাজিরগাঁও এলাকার সুমন মিয়া (২৫) মাদকের চালান আনার উদ্দেশ্যে ভারত সীমান্ত অতিক্রম করে অন্তত এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেন।তিনি আরও বলেন, ভারতের চংকেট ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় সুপারি বাগানে অবস্থানকালে স্থানীয় খাসিয়া জনগোষ্ঠীর সদস্যরা তাদের চোর সন্দেহে ছড়রা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।মো. নাজমুল হক জানান, পরে তার দুই সহযোগী মরদেহটি বাংলাদেশে নিয়ে আসে।