শ্রীমঙ্গলে যৌথবাহিনীর অভিযানে ৮৫০০ লিটার ভোজ্য তেল জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে বড় অংকের জরিমানা করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) শহরের সেন্ট্রাল রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোড এলাকায় একটি বিশেষ অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে একটি দোকানে প্রায় সাড়ে আট হাজার (৮,৫০০) লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুদের প্রমাণ পাওয়া যায়।অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন। অভিযানে সহযোগিতা প্রদান করে র‍্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ দল।

ভোজ্য তেল মজুদের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করা হচ্ছিল।

​ভবিষ্যতেও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, যারা নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *