প্রবাসী অধ্যুষিত, সীমান্তবর্তী জেলা মৌলভীবাজার। প্রাকৃতিক ভাবে খুবই সমৃদ্ধ এই জেলার স্বাস্থ্য সেবার এক মাত্র ভরসাস্থল মৌলভীবাজার ২৫০ বেড সদর হাসপাতাল। জেলার প্রায় ২৫ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছে এই হাসপাতাল। এর মধ্যে মৌলভীবাজার জেলার রুগী ছাড়াও হবিগঞ্জ জেলার শত শত রুগী প্রতিদিন মৌলভীবাজার সদর হাসপাতালে ভীড় করছেন। নানা সংকট আর সীমাবদ্ধতার মাঝেও প্রতিদিন দুই হাজারেও বেশি রুগী বর্হিবিভাগে চিকিৎসা সেবা নেন। যাদের বেশিরভাগই খেটে খাওয়া দরিদ্র বা হতদরিদ্র শ্রেণির মানুষ। হাসপাতালেটিতে চিকিৎসকদের অনুমোদিত ৮৪টি পদের বিপরীতে ৪৪ টি পদই শূন্য রয়েছে। এর মধ্যে অন্তত ৭ টি সিনিয়র কনসালটেন্ট পদ দির্ঘদিন যাবত খালি পরে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, চর্ম ও যৌন, চক্ষু, শিশু এবং নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক পদ শূন্য। এছাড়া ১৮৭টি নার্স এর স্থলে ১৬ টি নার্সের পদ শূন্য রয়েছে। এই হাসপাতালে আইসিইউ, সিসিইউ অবকাঠামোগত সুবিধা থাকলেও নানা কারনে এই গুলো পুরোপুরি চালু করা যাচ্ছে না। এবং সেই সাথে বিভিন্ন যন্ত্রপাতি ও জনবলের অভাবে রুগীর দরকারি বেশিরভাগ পরিক্ষা- নিরীক্ষা হাসপাতালে করা সম্ভব হচ্ছেনা। এতে মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।বাধ্য হয়ে অসহায় রুগীগণ প্রাইভেট হাসপাতালে যেতে হয়। এতে তাদের অযতা সময় নষ্ট ও আর্থিক ভাবে ক্ষতির সম্মূখীন হচ্ছেন। অনেক রোগীর আত্মীয়স্বজন অভিযোগ করে বলেন, শারীরিক ভাবে সামান্য জটিল রোগ ধরা পড়লেই রেফার করে পাঠিয়ে দেওয়া হচ্ছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বা অন্য কোনো বেসরকারী হাসপাতালে।এতে রোগীর অতিরিক্ত অর্থ খরচের পাশাপাশি চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। তারা আরও অভিযোগ করেন, চিকিৎসকের সংখ্যা কম থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ও কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না। তারা আরও অভিযোগ করে বলেন, হাসপাতালের পরিবেশ খুবই নোংরা। বাথরুমের অবস্থা’ত আরও ভয়াবহ। চারি দিকে দুর্গন্ধ স্যাত স্যাতে অবস্থা। কোন সুস্থ মানুষ বাথরুমে গেলে অসুস্থ হয়ে পরবে।
সাবেক অর্থ মন্ত্রী এম সাইফুর রহমানের বদৌলতে ৫০ বেড দিয়ে হাসপাতালের কার্যক্রম শুরু হয়ে ধাপে, ধাপে ২৫০ বেডে উন্নতি হয়। একটি কথা জানা যায়, বিগত অন্তর্বর্তী সরকারের সয়য় সদর হাসপাতালকে ৫০০ বেডে উন্নতি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি চালাচালি হয়েছিল, বর্তমানে কি অবস্থায় তা জানা যায় নি।কবে এই প্রকল্প আলোর মূখ দেখবে তাও বলা বড়ই মুশকিল। এদিকে বিগত কয়েক বৎসর যাবত মৌলভীবাজার মেডিকেল কলেজের দাবীতে মৌলভীবাজার বাসী আন্দোলন করে আসছেন। এবং ইতিমধ্যে মৌলভীবাজার -৩ সংসদীয় আসনের এম পি এম নাসের রহমান মেডিকেল কলেজের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রীর নিকট ডিও লেটার ও স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট দাবী উত্থাপন করেন, কিন্তু এখন পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট মহল থেকে কোনো রুপ আশ্বাস পাওয়া যায় নি। মৌলভীবাজার সাধারণ মানুষ এখনও আশাবাদী তাদের প্রাণের দাবী মেডিকেল কলেজ সহ অনান্য দবী গুলো বর্তমান সরকার বাস্তবায়ন করবেন।