মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে, শাহাদাতে কারবালা উপলক্ষে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার, শহরের আর কে টাওয়ার আলফা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর কনফারেন্স হল রুমে ।

মাওলানা শাহ মুহিবুর রহমান জালালীর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকিম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আহমদ আলী হেলালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি শামছুল ইসলাম,মাওলানা আব্দুল আলীম,মাওলানা আব্দুর নূর,মাওলানা অলিউর রহমান,আলহাজ্ব কুতুব উদ্দীন,মোঃ হেলাল আহমদ।

আয়োজিত অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আলেম ওলামাগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *