বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়, জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার শাখার ঈদ পূর্ণমিলনী ও নির্বাহী কমিটির সভা, সোসাইটির সভাপতি দৈনিক স্বদেশ বিচিত্রার সহযোগী সম্পাদক অ্যাডভোকেট ড. মোঃ আবু তাহের এর শ্যামলীস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। সংঘটনের সাধারণ সম্পাদক, দেওয়ান মোনাকিব চৌধুরী সঞ্চালনায়, সভাপতিত্ব করেন, ড. মোঃ আবু তাহের। উক্ত অনুষ্ঠানে সংঘটনের ১৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
অন্যান্য যারা উপস্থিত ছিলেন, প্রাক্তন টি প্লানটার ওয়াটার লিলি রিসোর্ট এর স্বত্বাধিকারী ও সংঘটনের সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সোসাইটির সহ সভাপতি শেফুল আহমেদ, বিশিষ্ট সাংবাদিক, সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকা সম্পাদক ও উক্ত সংঘটনের সহ সভাপতি মৌসুফ এ চৌধুরী, সাংবাদিক ও উক্ত সংঘটনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বিশিষ্ট সমাজ কর্মী ও উক্ত সংঘটনে অর্থ সম্পাদক, খিজির মোঃ জুলফিকার, বিশিষ্ট ব্যাংকার ও উক্ত সংঘটনের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ মেরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মিয়া, পরিবেশ সম্পাদক, প্রদীফ চন্দ্র রায়, সমাজ কল্যান সম্পাদক আব্দুস সালাম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক, আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক ও উক্ত সংঘটনের নির্বাহী সদস্য মূর্শেদ মুন্না, নির্বাহী সদস্য, মুনতাকিম ইকরাম প্রমূখ।
উক্ত সভায় সর্ব সম্মতি ক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিন্ধান্ত গৃহীত হয়।
- অনুষ্ঠান শেষে সভাপতি বিশেষ খাবার দিয়ে সংঘটনের সদস্যদের আপ্যায়িত করান।