মৌলভীবাজার প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মো. রুহুল আলম রনি, মৌলভীবাজার : মৌলভীবাজার প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ১১ জুন বৃহস্পতিবার সন্ধায়। প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদের সভাপতিত্বে ও যুুগ্ম সম্পাদক হোসাইন আহমদের সঞ্চালনায় শহরের একটি অভিজাত হোটেল এন্ড রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মতিন বখস এবং লেখক, ক্রীড়াবিদ ও সমাজসেবক এডভোকেট এইচ এম মোশতাক আহমদ মম।

বক্তর‌্য রাখেন- প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাপ্তাহিক দেশপক্ষ সম্পাদক মৌসুফ এ চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম শেফুল, সাবেক সাধারণ সম্পাদক ও দেশ টিভির ষ্টাফ রিপোর্টার সালেহ এলাহি কুটি, যুগ্ন সম্পাদক ও দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, দৈনিক সমকাল জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, সাপ্তাহিক পূর্বদিক সহযোগী সম্পাদক সালাহউদ্দিন ইবনে শিহাব, এনটিভি ইউরোপ মৌলভীবাজার প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন প্রমুখ।

অনুষ্ঠানে ডেইলি অবজারভার জেলা প্রতিনিধি অশোক কুমার দাশ, দৈনিক নয়াদিগন্ত জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান, সাপ্তাহিক মনুবার্তা সম্পাদক মো. জসিম উদ্দিন, সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদ, যমুনা টেলিভিশন জেলা প্রতিনিধি আফরোজ আহমদ, দৈনিক খবরপত্র ষ্টাফ রিপোর্টার শ. ই. সরকার (জবলু), সাপ্তাহিক মুক্তকথা ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশিদ মহসিন, জিটিভি ও কালবেলা জেলা প্রতিনিধি আশরাফ আলী, আলোকিত সকাল জেলা প্রতিনিধি আমির হোসেন, সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন মোঃ ইয়ারুপ আহমদ, দৈনিক দেশকন্ঠ জেলা প্রতিনিধি রুমান আহমদ, দৈনিক বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি রিপন মিয়া, ডেইলি ক্যাম্পাস ও দৈনিক জাগ্রত সিলেট জেলা প্রতিনিধি অলি আহমদ মাহিনসহ প্রেসক্লাব কার্যকরী কমিটির সদস্য, স্থায়ী সদস্য ও প্রাথমিক সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তব্যের ফাঁকে ফাঁকে অন্যতম অলংকার ছিলো সাংস্কৃতিক আড্ডা। এতে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নুরুজ্জামান। সেইসাথে প্রেসক্লাব সদসৃবৃন্দের পরিবেশনাও ছিলো আকর্ষনীয়। এছাড়াও ছিলো শাহনেওয়াজ চৌধুরী সুমনের একটি আকর্ষণীয় পরিবেশনা। বিশেষকরে প্রেসক্লাব ও অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠানের সমাপনী বক্তব্য শেষে একটি চমৎকার সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ করেন এক নতুন মাত্রা। সবশেষে রাজকীয় নৈশভোজের মধ্য দিয়ে রাত ১০টার দিকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *