মৌলভীবাজারে সরকারি শিশু পরিবারের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

মৌলভীবাজারে সরকারি শিশু পরিবারের উদ্যোগে “নিবাসী শিশুর ব্যক্তিত্ব গঠন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সরকারি শিশু পরিবারের ভূমিকা, প্রতিবন্ধকতা এবং উত্তরণ কৌশল” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১১টায় মৌলভীবাজারের মাতারকাপন এলাকায় অবস্থিত এতিম-প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সেমিনারের আয়োজন করে সরকারি শিশু পরিবার (বালিকা), শ্রীমঙ্গল ও এতিম-প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মৌলভীবাজার।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদুজ্জামান পাভেল। তিনি নিবাসী শিশুদের ব্যক্তিত্ব বিকাশ, নৈতিক শিক্ষা ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সরকারি শিশু পরিবারের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিশু কর্মকর্তা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সেমিনারে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সরকারি শিশু পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি শিশুদের বিকাশে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে সরকারি ও সামাজিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 May 2026

মৌলভীবাজারে সরকারি শিশু পরিবারের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

www.hostbuybd.com