মৌলভীবাজার জেলা প্রচার দলের উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা প্রচার দলের ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১১ নভেম্বর (বুধবার) মৌলভীবাজার জেলা প্রচার দলের সভাপতি শাহীন আহমেদ ও সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ নীল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মো. খলিলকে আহ্বায়ক এবং মো. শাহ সাহেদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির সম্মানিত উপদেষ্টা হিসেবে রয়েছেন সরফরাজ আহমেদ সরফু। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রকিব মিয়া।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মাহফুজ মিয়া, রাজু মিয়া, ফয়ছল আহমেদ রাফি, এহসান আহমেদ রাজিন, মো. রিফাত, সৌরভ দাস, দীপক বুনাজী, অপূর্ব যাদব ও আল-আমিন।
এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন রিমন, রকিব, জহুরল, ফয়জল, রাহুল পাল, সজীব ভূইয়া, সানো বুনাজী, কিষাণ বৈদ্য, সুব্রত কর্মকার, শীতেশ কর্মকার, তরুণ তাতি, কৌশল বুনাজী, তরিন বুনাজী, উজ্জ্বল নায়েক, লবিন রায়, বাপন বৈদ্য, সজীব, রাজন ও সুমন মিয়া।
নবগঠিত এ কমিটির মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মৌলভীবাজার জেলা প্রচার দলের সভাপতি শাহীন আহমেদ ও সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ নীল।