দেওয়ান মোনাকিব চৌধুরী
মৌলভীবাজারের হাইল হাওরে প্রাণ আরএফ এল কোং কতৃক শিল্পায়ন করার উদ্যোগকে কেন্দ্র করে বুধবার (১১/১১/২০২৬ ইং) সকাল এগারো ঘঠিকার সময়, জেলা প্রশাসক অফিসের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ তৌহিদুজ্জামান পাবেলের সভাপতিত্বে উক্ত গণ শুনানিতে অংশগ্রহণ করেন হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের আহবায়ক, আ স ম সালেহ সোহেল, সদস্য সচিব খছরু চৌধুরী, সংগঠনের উপদেষ্টা প্রফেসর মোঃ সেলিম, বক্সী ইকবাল আহমদ, অ্যাডভোকেট হাসান আহমেদ, প্রভাষক আবুল হাসনাত,নির্বাহী কমিটির সদস্য খায়রুল ইসলাম, শাহীন ইকবাল, নুরুল ইসলাম, কাওসার ইকবাল, দেওয়ান মোনাকিব চৌধুরী, মিন্নত আলী, ইংল্যান্ড প্রবাসী শিক্ষক মোস্তফা কামাল মিলন সহ হাওর পাড়ের কৃষক ও মৎস্য জীবি বৃন্দ। প্রাণ আর এফএল কোং পক্ষ থেকে গণ শুনানিতে অংশগ্রহণ করেন, কোম্পানির জেনারেল ম্যানেজার মিজানুর রহমানসহ ও অনান্য নেতৃবৃন্দ। হাওর আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান হাওর ও জলাভূমি সুরক্ষা আইন, ভূমি আইন, পরিবেশ আইন সহ এতদ বিষয়ে প্রণীত সকল আইন-বিধি ও হাওর ও জলাভূমি উন্নয়নের মাস্টার প্ল্যান লঙ্ঘন করে প্রাণআরএফএল কোং মৌলভীবাজার জেলার হাইল হাওরে শিল্পায়নের পরিকল্পনা করেছেন। ধ্বংস করছেন হাওরের প্রাণ প্রকৃতি ও বাস্তুতন্ত্র। প্রাণ কোম্পানির প্রাণহীন কার্যক্রম প্রতিরোধে হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার সরকারের উচ্চ পর্যায়ে প্রতিকারের জন্য আবেদন জানান।
দীর্ঘ গণশুনানি ও আলোচনা শেষে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন ও ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য জেলা প্রশাসনের নেতৃত্বে উভয় পক্ষের ৫ জন করে প্রতিনিধি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে তদন্ত কমিটিকে তাদের কার্যক্রম শুরু করার মৌখিক নির্দেশনা প্রদান করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক।